হাওজা নিউজ এজেন্সি’তে প্রকাশিত এক শোকবার্তায় আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, এই আল্লাহভীরু আলেম তাঁর বরকতময় জীবন অতিবাহিত করেছেন বেলায়াতের পথ ও আহলে বাইতের (আ.) মাযহাবের সুরক্ষা এবং মুমিনদের পথনির্দেশনায়। আহলে বাইতের মর্যাদা ও আদর্শ পুনরুজ্জীবনে, বিশেষ করে ফাতিমি ও আলাভি শিক্ষার প্রসার ও সুরক্ষায় তিনি নিরলস প্রচেষ্টা চালিয়েছেন।
তিনি আরও বলেন, মরহুমের সমৃদ্ধ পাঠদান, তাঁর কাছে শিক্ষাগ্রহণ করে গড়ে ওঠা বিপুলসংখ্যক ছাত্র এবং বিভিন্ন বিষয়ে তাঁর রচিত গ্রন্থাবলি তাঁর জ্ঞানচর্চার অমলিন অবদান। এসব অবদানের সুফল ভবিষ্যতেও কোম, নাজাফ ও খোরাসানের ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ভোগ করবে।
শোকবার্তায় আয়াতুল্লাহ মাকারেম শিরাজি বলেন, পবিত্র আহলে বাইতের (আ.) প্রতি নিবেদিতপ্রাণ এই পরহেজগার ফকিহের ইন্তেকালে আমি হজরত ইমাম মাহদি (আ.), ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ, মরহুমের সম্মানিত পরিবার ও সন্তানদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি।
তিনি মরহুমের উচ্চ মর্যাদা এবং মহান আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গে তাঁর পুনরুত্থান কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও মহাপুরস্কার প্রার্থনা করেন।
নাসের মাকারেম শিরাজি কোম,
২৬ আবান ১৪০৫ (১৭নভেম্বর, ২০২৬)।
আপনার কমেন্ট